‘বিজেপির ভাতের চেয়ে জেলের ভাত ভালো!’ একুশের মঞ্চ থেকে ‘আসল তৃণমূল’ নিয়ে হুঙ্কার মমতার
July 22, 20269:04 pm

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলত্যাগী নেতা এবং শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাথিড্রাল রোডের সভায় দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্মীদের মনোবল বাড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন, “নেতারা দল ছাড়লেও কর্মীরা আমাদের সঙ্গেই আছেন। আসল তৃণমূল আমরাই।”
মমতার বক্তব্যের মূল হাইলাইটস:
- লড়াইয়ের ডাক: কর্মীদের উদ্দীপ্ত করে মমতা বলেন, “আগামী দিনে তীব্র লড়াই হবে। ভয় না পেয়ে সবাইকে বুক চিতিয়ে ঘর থেকে বেরোতে হবে।”
- ‘জেলের ভাত খাওয়া ভালো’: পুলিশের গ্রেফতারি নিয়ে কর্মীদের অভয় দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “পুলিশ যদি গ্রেফতার করে, তবে জেলে থাকুন। মনে রাখবেন, বিজেপির ভাত খাওয়ার চেয়ে জেলের ভাত খাওয়া অনেক ভালো।”
- ‘সাইনবোর্ড’ কটাক্ষ: দলত্যাগীদের কড়া নিশানা করে মমতার তীক্ষ্ণ মন্তব্য, “শুধু সাইনবোর্ড লাগিয়ে দিলেই তৃণমূল হওয়া যায় না। ওটা আসলে বিজেপির সাইনবোর্ড। ওরা শুধু ঝুট বলে আর লুট করে!”
এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, শীর্ষ নেতারা দল ছাড়লেও নিচুতলার কর্মীদের নিয়ে তিনি নতুন করে লড়াইয়ের ময়দানে নামতে সম্পূর্ণ প্রস্তুত।