দলে কোন্দল! ‘কালীঘাট সূত্র’ই তৃণমূলকে শেষ করে দেবে, বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

দলে কোন্দল! ‘কালীঘাট সূত্র’ই তৃণমূলকে শেষ করে দেবে, বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

দলের একাংশের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একটি সংবাদপত্রের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ‘কালীঘাট সূত্র’ নাম করে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করা হচ্ছে এবং এই কাল্পনিক সূত্রই এক দিন দলটিকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, সাধারণ মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই আস্থা রাখেন, কিন্তু দলের ভেতরের কিছু নেতার কর্মকাণ্ড সব শেষ করে দিচ্ছে। বিগত দুই মাসের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেন, যাঁরা আজ বড় বড় বক্তৃতা দিচ্ছেন, তাঁরা ভয়ে এতদিন জেলার অন্দরে পা রাখেননি। অথচ তিনি নিজে গত দুই মাসে একাধিক জেলায় ঘুরে কর্মীদের মনোবল জুগিয়েছেন। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের কর্মী ও সমর্থকদের উৎসাহ ও চাঙ্গা রাখাই সবচেয়ে বড় কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *