“৩১-এ সব হিসাব হবে!” অভিষেককে চরম আল্টিমেটাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
July 22, 20266:02 pm

কলকাতা: “৩১-এ সালে সব হিসাব হবে।” অবৈধ নির্মাণের অভিযোগে প্রশাসন আমতলায় তাঁর কার্যালয় ভাঙা শুরু করতেই এই হুঙ্কার ছেড়েছিলেন কালীঘাটের তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি শহিদ দিবসের মঞ্চ থেকেও একই সুরে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবার সরাসরি বিধানসভায় দাঁড়িয়ে ‘ভাইপো’-কে কড়া আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, “তুমি বাইরে থাকলে তো হিসাব হবে।” রাজনৈতিক মহলের ওয়াকিবহাল অংশের মতে, এই মন্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির জল্পনা ও তীব্র ইঙ্গিতই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।