ককরোচ জনতা পার্টির বিক্ষোভে মন্ত্রীর মেয়ে! তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
July 25, 202610:51 am

ককরোচ জনতা পার্টির সমর্থনে গুয়াহাটিতে চলা বিক্ষোভে অংশ নিলেন আসামের এক মন্ত্রীর কনিষ্ঠা কন্যা। ন্যায়ের দাবিতে আয়োজিত ওই বিক্ষোভে কেবল তাঁর উপস্থিতিই নয়, তাঁকে স্লোগান দিতেও দেখা যায়। বিজেপি নেতৃত্বাধীন আসাম সরকারের মন্ত্রীর কন্যা হওয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
তবে এই বিতর্ক এড়াতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাবালিকা ওই ছাত্রী টিউশন থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে কৌতূহলবশত সেখানে গিয়েছিল। তাঁর এই উপস্থিতি নিয়ে অহেতুক রাজনীতি না করার আর্জি জানিয়েছে পরিবার।