ডায়মন্ড হারবার মডেল বনাম সেবাশ্রয়! বিধানসভায় আজ বিস্ফোরক বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
July 25, 202612:01 pm

ডায়মন্ড হারবার মডেল ও স্থানীয় সাংসদ তথা নেতার দুর্নীতির প্রসঙ্গ টেনে আজ পশ্চিমবঙ্গের বিধানসভায় এক গুরুত্বপূর্ণ ও বিস্ফোরক বিবৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিধানসভার অধিবেশন চলাকালীন ফলতার বিজেপি বিধায়কের ‘সেবাশ্রয়’ মডেলের নানা দুর্নীতি নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়।
সেই সমস্ত অভিযোগকে সামনে রেখেই আজ বিধানসভায় সরব হবেন মুখ্যমন্ত্রী। মূলত বিনামূল্যে চিকিৎসার নামে কোটি কোটি টাকা তছরুপ, বেসরকারি নার্সিংহোম থেকে জোর করে চিকিৎসাসামগ্রী ছিনতাই এবং চিকিৎসায় চরম গাফিলতির জেরে রোগী পঙ্গু হয়ে যাওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে এই সেবাশ্রয় মডেলের বিরুদ্ধে।