ডিপফেকের খপ্পরে দাপুটে কেন্দ্রীয় মন্ত্রী! পীযূষ গোয়েলের বক্তব্যের বিকৃতিতে তোলপাড়

ডিপফেকের খপ্পরে দাপুটে কেন্দ্রীয় মন্ত্রী! পীযূষ গোয়েলের বক্তব্যের বিকৃতিতে তোলপাড়

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর দাবি, সংসদের বাইরে সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে ডিপফেক ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে, যার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা।

এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে দিল্লির চানক্যপুরী থানায় একটি এফআইআর (FIR নং ১২৩/২৬) রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ২৫ জুলাই ২০২৬ ভোর ৪টা ৩৫ মিনিটে এই মামলা দায়ের করা হয়।

ভিডিওটি তৈরি করা থেকে শুরু করে যারা এটি ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পীযূষ গোয়েল। প্রযুক্তির এহেন অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে, সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য শেয়ার করার আগে তা ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য সাধারণ নাগরিকদের এবং দেশের তরুণ প্রজন্মকে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *