পাক জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু! বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের আর্জি অর্জুন সিংয়ের

পাক জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু! বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের আর্জি অর্জুন সিংয়ের

সম্প্রতি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর হাতে গ্রেপ্তার হওয়া জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে এমনই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। তদন্তে জানা গেছে, পাক হ্যান্ডলারদের নির্দেশ ছিল শুভেন্দু অধিকারীর নিরাপত্তাবলয়ের ফাঁকফোকর খুঁজে বের করা এবং তাঁর ‘আনগার্ডেড’ বা অরক্ষিত অবস্থান চিহ্নিত করা।

এই চাঞ্চল্যকর তথ্যের পরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা জোরদার করার দাবি তুলেছেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। শনিবার ভাটপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুভেন্দু অধিকারীর কনভয়ে অবিলম্বে জ্যামার ব্যবহার করা উচিত এবং তাঁর চলাচলের জন্য বুলেটপ্রুফ গাড়ি দেওয়া প্রয়োজন। জনসভায় বা ভিড়ের মধ্যে চলাচলের সময় আরও বেশি সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

অর্জুন সিংয়ের দাবি, গোয়েন্দা রিপোর্টে বহু আগে থেকেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে চরম সতর্কতা জারি ছিল, কারণ তাঁর ওপর সবসময়ই হামলার আশঙ্কা বা ‘থ্রেট’ রয়েছে। তাই রাজ্য সরকারের উচিত তাঁকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা।

নিরাপত্তা সংক্রান্ত দাবির পাশাপাশি তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও। অর্জুন সিং অভিযোগ করেন, এ ধরনের জঙ্গিদের রাজ্যে ‘সেফ প্যাসেজ’ তৈরি করে দিয়েছিল তৃণমূলই। এমনকি মুখ্যমন্ত্রীকে সরাতে পারলে রাজনৈতিকভাবে শাসকদলই লাভবান হবে বলেও বিস্ফোরক দাবি করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *