পরীক্ষার্থীদের বড় স্বস্তি! এ রবিবার ২ ঘণ্টা আগেই চালু মেট্রো পরিষেবা
August 1, 20268:33 pm

মেট্রোযাত্রী এবং পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি! কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (সিএমএস) পরীক্ষার কথা মাথায় রেখে আগামী রবিবার, ২ অগস্ট কলকাতা মেট্রোর সময়ে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। সাধারণত রবিবার গ্রিন ও ব্লু লাইনে সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও, এই নির্দিষ্ট রবিবারে প্রথম মেট্রো মিলবে ২ ঘণ্টা আগে—অর্থাৎ সকাল ৭টা থেকে।
ব্লু লাইনের সূচি (দক্ষিণেশ্বর – কবি সুভাষ/শহিদ ক্ষুদিরাম)
- সকাল ৭:০০ টা – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো।
- সকাল ৭:০০ টা – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো।
- সকাল ৭:০০ টা – মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো।
- সকাল ৭:০৫ টা – দমদম থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো।
গ্রিন লাইনের সূচি (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর ফাইভ)
- সকাল ৭:০০ টা – দুই প্রান্তিক স্টেশন (হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ) থেকেই প্রথম মেট্রো ছেড়ে যাবে।
জরুরি তথ্য:
- ফ্রিকোয়েন্সি: সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ব্লু এবং গ্রিন—উভয় লাইনেই প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে।
- সকাল ৯টার পর: সাধারণ রবিবারের মতো স্বাভাবিক সময়সূচি মেনেই পরিষেবা চালু থাকবে।
- অন্যান্য লাইন: শেষ মেট্রোর সময়ে কোনো বদল নেই। ইয়েলো লাইনের সূচি অপরিবর্তিত থাকবে। তবে রবিবারের নিয়ম মেনে অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।