জিরো টলারেন্স বাস্তবে! দুর্নীতিদমন শাখাকে শক্তিশালী করতে শুভেন্দু সরকারের বড় পদক্ষেপ, দায়িত্বে অভিজ্ঞ ৩ IPS

রাজ্যে দুর্নীতি দমনে আরও কড়া অবস্থান নিল শুভেন্দু অধিকারীর সরকার। ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়িত করতে এ বার রাজ্যের দুর্নীতিদমন শাখাকে (অ্যান্টি-করাপশন ব্যুরো) নতুন করে সাজানো হলো। গোয়েন্দা বিভাগে (আইবি) কর্মরত তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিক—মুরলীধর শর্মা, আকাশ মাঘারিয়া এবং কামনাশিস সেনকে আনা হলো এই শাখায়। সোমবার রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়।
নতুন দায়িত্ব অনুযায়ী:
- মুরলীধর শর্মা (প্রাক্তন আইজি, আইবি)
- আকাশ মাঘারিয়া (প্রাক্তন ডিআইজি, আইবি)
- কামনাশিস সেন (প্রাক্তন স্পেশ্যাল সুপারিনটেন্ডেন্ট, আইবি)
তাঁদের সকলকেই এখন থেকে দুর্নীতিদমন শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে।
ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে, দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকার কোনো আপস করবে না এবং কোনো রাজনৈতিক রং দেখে পদক্ষেপ করা হবে না। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হওয়া বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত তদন্তে তৃণমূলের ছোট-বড় একাধিক নেতা গ্রেপ্তার হয়েছেন। সেই তদন্ত প্রক্রিয়াকে আরও গতিশীল ও নিরপেক্ষ করতেই গোয়েন্দা বিভাগের এই অভিজ্ঞ অফিসারদের দুর্নীতিদমন শাখায় নিয়ে আসা হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।