জইশ-আতঙ্কের মাঝেই এবার বিষ্ণোই গ্যাং! ভবানীপুরের ব্যবসায়ীর কাছে ৫ কোটির দাবি, শোরগোল কলকাতায়

জইশ-আতঙ্কের মাঝেই এবার বিষ্ণোই গ্যাং! ভবানীপুরের ব্যবসায়ীর কাছে ৫ কোটির দাবি, শোরগোল কলকাতায়

কলকাতা: রাজ্যে জইশ-ই-মহম্মদ মডিউলের পর্দাফাঁস হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার তিলোত্তমায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কের ছায়া! দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকার এক ব্যবসায়ীকে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন ও ভয়েস মেসেজ পাঠিয়ে ৫ কোটি টাকা তোলা চাওয়ার গুরুতর অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে।

পুলিশ সূত্রে খবর, ভবানীপুরের ওই ব্যবসায়ী গত ৩০ জুন প্রথমবার একটি অচেনা আন্তর্জাতিক নম্বর থেকে ফোন পান। ফোনের ওপার থেকে নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে সোজা ৫ কোটি টাকা দাবি করা হয়। এরপর থেকে গত এক মাস ধরে ক্রমাগত বিভিন্ন আন্তর্জাতিক নম্বর থেকে তাঁকে হুমকি ফোন এবং ভয়েস মেসেজ পাঠানো হচ্ছিল।

ক্রমাগত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগে অবশেষে ভবানীপুর থানার দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। ঘটনার স্পর্শকাতরতা বিচার করে ইতিমধ্যেই লালবাজারের এক বিশেষ তদন্তকারী দল (Special Unit) এই মামলার দায়িত্ব নিয়েছে।

তদন্তকারীরা বর্তমানে সমস্ত ভয়েস নোট ও ফোন নম্বরগুলি ট্র্যাক করার কাজ চালাচ্ছেন। এটি কি সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাজ, নাকি ওই গ্যাংয়ের নাম ভাঙিয়ে স্থানীয় কোনো দুষ্কৃতী বা প্রতারক চক্র টাকা হাতানোর ছক কষছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *