“পকেটমারের মতো চালচলন!” নাম না করে সোনাক্ষীকে ‘মোটা জিহাদি’ কটাক্ষ কঙ্গনার

“পকেটমারের মতো চালচলন!” নাম না করে সোনাক্ষীকে ‘মোটা জিহাদি’ কটাক্ষ কঙ্গনার

নিট (NEET) প্রশ্নফাঁস বিতর্ক থেকে শুরু করে একাধিক বিষয়ে মন্তব্য করে শিরোনামে রয়েছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার তাঁর নিশানায় এলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি মুসলিম অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করা এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ইস্যুতে সোচ্চার হওয়া সোনাক্ষীর পোশাক ও চালচলন নিয়ে কড়া আক্রমণ চালিয়েছেন কঙ্গনা।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে কঙ্গনা নাম না করে সোনাক্ষীকে ‘হাফপ্যান্ট পরা মোটা জিহাদি’ এবং ‘পকেটমার’-এর মতো পোশাক ও ভাষা ব্যবহারের জন্য তোপ দাগেন। কঙ্গনার দাবি, আগে সোনাক্ষী খুব নম্র ও রুচিশীল ছিলেন, কিন্তু একজন ইসলামপন্থীকে বিয়ে করার পরই তাঁর ব্যক্তিত্ব এবং চিন্তাধারায় এই পরিবর্তন এসেছে।

কঙ্গনা প্রশ্ন তোলেন, “কোনো অভিনেত্রী ইসলামপন্থীকে বিয়ে করে বামপন্থী হলে সংবিধানে সমস্যা নেই, কিন্তু আমি কট্টর হিন্দু হলে কেন বিদ্রূপ সহ্য করতে হবে?”

মূলত বিভিন্ন সাম্প্রতিক প্রতিবাদে শর্টস ও ক্যাপ পরে সোজাসাপটা ভিডিও তৈরি করার কারণেই সোনাক্ষীকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন কঙ্গনা, যা নিয়ে বর্তমানে বলিউড ও রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *