৫৫৭ কোটি পার! গত ৫ বছরে পিএম মোদীর বিদেশ সফরের খরচে চড়ল পারদ, রাজ্যসভায় পেশ তথ্য
August 7, 20261:57 pm

নয়াদিল্লি: গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে ৫৫৭.৫১ কোটি টাকারও বেশি। সম্প্রতি রাজ্যসভায় বিদেশ মন্ত্রকের দেওয়া এক লিখিত তথ্যে এই চোখ কপালে তোলার মতো পরিসংখ্যান সামনে এসেছে। সাংসদ সঞ্জয় সিং এবং ড. ভি. শিবদাসনের প্রশ্নের উত্তরে কেন্দ্র এই হিসাব পেশ করে।
এক নজরে মোদীর বিদেশ সফরের হিসাব ও খরচ:
- ব্যয়বহুল ফ্রান্স সফর (২০২৫): সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ফ্রান্স সফরটি ছিল সবচেয়ে ব্যয়বহুল। এই একক সফরেই খরচ হয় প্রায় ২৫.৫৯ কোটি টাকা।
- অন্যান্য বড় খরচের সফর: ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ১৬.৫৪ কোটি এবং ব্রাজিল সফরে ১৭.৭২ কোটি টাকা ব্যয় হয়েছে। এর আগে ২০২৩ সালের আমেরিকা সফরে খরচ হয়েছিল ২২.৯০ কোটি টাকা।
- কোভিড পর্বের সফর (২০২১): অতিমারির মাঝেই প্রধানমন্ত্রী বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি ও ব্রিটেন সফর করেন। এর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয় মার্কিন সফরে (১৯.৬৩ কোটি টাকা)।