ডিজিটাল জালে ‘পাথরসম্রাট’ টুলুর কোডিং সাম্রাজ্য: রহস্যের জট খুলতে সিইউড়িতে সিএ-আইপিএস অফিসার!

ডিজিটাল জালে ‘পাথরসম্রাট’ টুলুর কোডিং সাম্রাজ্য: রহস্যের জট খুলতে সিইউড়িতে সিএ-আইপিএস অফিসার!

বীরভূমের ‘পাথরসম্রাট’ হিসেবে পরিচিত টুলু মণ্ডলের কোটি কোটি টাকার বেআইনি আর্থিক সাম্রাজ্যের খবর এবার এক নতুন মোড় নিল। টুলুর বাজেয়াপ্ত হওয়া ল্যাপটপ, হার্ড ড্রাইভ ও পেনড্রাইভে মিলেছে বিপুল টাকার আর্থিক লেনদেনের হিসাব। কিন্তু সেই হিসাব সাধারণ ভাষায় নয়, লেখা রয়েছে সিএ এবং হিসাবরক্ষকদের নিজস্ব সংক্ষিপ্ত ভাষা, সাংকেতিক চিহ্ন ও বিশেষ কোডে!

এই জটিল কোটি কোটি টাকার লেনদেনের সংকেত বা ‘কোড’ ভাঙতে তদন্তে নামানো হয়েছে বিশেষ আইপিএস অফিসার অর্পিত আর পারেখকে। বোলপুরের এসডিপিও অর্পিত আইপিএস হওয়ার আগে ছিলেন একজন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA)। তদন্তকারীদের আশা, অর্পিত বাবুর সিএ পদের অভিজ্ঞতাই এই আর্থিক রহস্যভেদের আসল চাবিকাঠি হতে চলেছে। খবর সূত্রে জানা গেছে, সিউড়ি থানায় বসে টানা সাত দিন ধরে তিনি ট্যালি ও এক্সেল শিট পর্যবেক্ষণ করে সাংকেতিক ভাষা বিশ্লেষণে দিনরাত এক করছেন।

তদন্তে জানা গেছে, টুলুর এই সমস্ত হিসাব সামলাতেন তাঁর নিজস্ব হিসাবরক্ষক পিনাকী দেব এবং পার্থসারথি নামে আরও এক সহযোগী। দু’জনকেই পুলিশ হেফাজতে নিয়ে ল্যাপটপ ও পেন ড্রাইভ বাজেয়াপ্ত করে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

তবে কি পুলিশের হাতে আসার আগেই মুছে ফেলা হয়েছে আসল তথ্য? সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, প্রথম অভিযানের পরই সতর্ক হয়ে একাধিক ফাইল ডিলিট বা হাইড করা হয়ে থাকতে পারে। তাই কোনো ফাঁক না রাখতে সিআইডির বিশেষ ডিজিটাল ফরেনসিক টিমকে যুক্ত করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এখন সেই সমস্ত বাজেয়াপ্ত ডিজিটাল ডিভাইস থেকে ডিলিট হয়ে যাওয়া তথ্য পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *