যন্তর মন্তরে পেট্রোল বোমা হামলার ছক! ভেস্তে দিল ISI মডিউল, ধৃত বংশ কুমার

যন্তর মন্তরে পেট্রোল বোমা হামলার ছক! ভেস্তে দিল ISI মডিউল, ধৃত বংশ কুমার

কলকাতা / নতুন দিল্লি: পাকিস্তান-ভিত্তিক গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর এক বিপজ্জনক নাশকতামূলক চক্রান্তের পর্দাফাঁস করল পাঞ্জাব ও দিল্লি পুলিশ। অমৃতসর থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে বংশ কুমার নামে এক অভিযুক্তকে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর দিল্লির যন্তর মন্তরে পেট্রোল বোমা হামলার এক চাঞ্চল্যকর ব্লু-প্রিন্ট সামনে এসেছে।

কী ছিল সেই পরিকল্পনা? পুলিশ সূত্রের খবর, গত ২৫ জুলাই হ্যান্ডলারদের নির্দেশে বংশ কুমার, দেব সিং ও বিশালসহ ৫ জন অমৃতসর থেকে ট্রেনে নতুন দিল্লি পৌঁছান। ২৬ জুলাই সকালে যন্তর মন্তরে উত্তর প্রদেশ থেকে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের হাতে ৮টি কাচের বোতল তুলে দেয়। নির্দেশ ছিল— সেখানে দায়িত্বে থাকা পুলিশ ও সেনা জওয়ানদের লক্ষ্য করে পেট্রোল বোমা (Petrol Bomb) ছুড়তে হবে।

শেষ মুহূর্তে ভেস্তে যায় ছক: তবে শেষ মুহূর্তে বিপদের আঁচ পেয়ে অভিযুক্তরা পিছিয়ে আসে। তারা পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম যন্তর মন্তরের একটি বেঞ্চের নিচে ফেলে রেখে সোজাসুজি পাক হ্যান্ডলারদের জানিয়ে দেয় যে তারা এই হামলায় অংশ নেবে না। এরপরই তারা অমৃতসরে ফিরে আসে।

তদন্তে নেমেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা: ঘটনার পর দিল্লি পুলিশের স্পেশাল সেল অমৃতসরে পৌঁছেছে। অভিযুক্তদের বয়ানের সত্যতা যাচাই করতে নতুন দিল্লি রেলওয়ে স্টেশন থেকে যন্তর মন্তর পর্যন্ত বিস্তৃত এলাকার শত শত সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

গোয়েন্দারা খতিয়ে দেখছেন, ২৬ জুলাই যন্তর মন্তরে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা ও আধাসামরিক বাহিনীর ওপর হামলা চালিয়ে বড় ধরনের অস্থিরতা তৈরি করাই কি এই চক্রের আসল উদ্দেশ্য ছিল? ঘটনার সঙ্গে যুক্ত ‘ইউপি কানেকশন’ এবং স্থানীয় মডিউলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *