“ডিমের ভয়ে আদালতে সুরক্ষাকবচ?” মহুয়াকে সুপ্রিম তোপ!

“ডিমের ভয়ে আদালতে সুরক্ষাকবচ?” মহুয়াকে সুপ্রিম তোপ!

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট এবং পরবর্তীতে বিজেপি নেতার দায়ের করা এফআইআর-এর জেরে আইনি সমস্যায় জড়িয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি সেই মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন তিনি। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেবল সাংসদ হওয়ার কারণে কেউ বিশেষ সুবিধা পেতে পারেন না।

এর আগে কৃষ্ণনগর আদালতের বাইরে প্রতিবাদের মুখে পড়েছিলেন মহুয়া। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তাঁর আইনজীবী ভার্চুয়াল হাজিরার আবেদন জানান। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগু-র বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেন। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে আদালত মন্তব্য করে, রাজনৈতিক জীবনের ছোটখাটো প্রতিবাদ বা ভয় পাওয়ার মানসিকতা একজন জনপ্রতিনিধিকে মানায় না।

আইনজীবীদের পর্যবেক্ষণ অনুযায়ী, একজন জনপ্রতিনিধির মূল কাজ জনগণের মাঝে থেকে কাজ করা। সামান্য রাজনৈতিক প্রতিবাদের মুখে পড়ে আইনি সুরক্ষাকবচ খোঁজা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, হাইকোর্টের নির্দেশ মেনেই তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং সশরীরে হাজিরা দিতে হবে। আইনি লড়াইয়ের বাহানায় আদালতের মূল্যবান সময় নষ্ট না করে, জনগণের মুখোমুখি হওয়ার সাহস দেখানোই একজন নেত্রীর আসল কর্তব্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *