বিজয় মুখ্যমন্ত্রী হতেই বদল! ৩ মাসের মাথায় বিবাহবিচ্ছেদের মামলা তুললেন স্ত্রী সঙ্গীতা

বিজয় মুখ্যমন্ত্রী হতেই বদল! ৩ মাসের মাথায় বিবাহবিচ্ছেদের মামলা তুললেন স্ত্রী সঙ্গীতা

কলকাতা: গত কয়েক মাস ধরে দক্ষিণী বিনোদন জগৎ এবং রাজনৈতিক মহলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী সঙ্গীতা সুরালিঙ্গমের বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে চর্চা তুঙ্গে ছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন বিজয়ের স্ত্রী।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিজয়ের বিরুদ্ধে পরকীয়া এবং দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ এনে চেঙ্গালপাট্টু আদালতে বিবাহবিচ্ছেদের আইনি আবেদন করেন সঙ্গীতা। আবেদনে তিনি খোরপোশের পাশাপাশি চেন্নাইয়ের বাসভবনে দুই সন্তানকে নিয়ে থাকার অনুমতিও চেয়েছিলেন। তবে বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে বসার প্রায় তিন মাসের মাথায় সঙ্গীতা এই মামলাটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।

আদালতে এর আগের একাধিক শুনানিতে দু’পক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলেও বিজয় বা সঙ্গীতা কেউই হাজির হননি। ফলে বারবার পিছিয়ে যায় শুনানি। অবশেষে শুক্রবার (৭ অগস্ট) নির্ধারিত শুনানির দিনে সঙ্গীতার আইনজীবী জানান যে তাঁর মক্কেল বিচ্ছেদের আবেদন ফিরিয়ে নিচ্ছেন। এরপর আদালত মামলাটি পুরোপুরি নিষ্পত্তি করে দেয়।

তবে কেন হঠাৎ এই মামলা প্রত্যাহার করা হলো, সে বিষয়ে বিজয় বা সঙ্গীতা—কেউই এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। অভিনয়ের জগৎ থেকে পুরোপুরি রাজনীতিতে প্রবেশ করে সম্প্রতি তামিলনাড়ুর মসনদে বসেছেন বিজয়, তাই তাঁর ব্যক্তিগত জীবনের এই ইতিবাচক মোড় নিয়ে এখন জোর চর্চা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *