কলকাতায় কি বড় চমক আসছে! এক লাফে কত হচ্ছে ওয়ার্ড সংখ্যা?

কলকাতায় কি বড় চমক আসছে! এক লাফে কত হচ্ছে ওয়ার্ড সংখ্যা?

আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের পুর ভোটের আগেই কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ডের পুনর্বিন্যাস চূড়ান্ত পর্বে পৌঁছেছে। রাজ্য মন্ত্রিসভার সায় মিলার পর আগামী ১২ আগস্ট বিধানসভার বিশেষ অধিবেশনে সংশোধনী বিল পেশ করা হবে। এর ফলে কলকাতা পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯টি হতে চলেছে। পাশাপাশি হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হচ্ছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক পরিষেবা আরও উন্নত করতেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আসন্ন বিধানসভার এক দিনের বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত সংশোধনী বিলগুলি পেশ করা হবে, যার মাধ্যমে আইনি অনুমোদন মিলবে। উল্লেখ্য, নির্বাচন শুরুর আগেই প্রশাসনিক সুবিধার্থে ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সমীক্ষা বিভাগ প্রতিটি অঞ্চলের ভৌগোলিক ও জনসংখ্যার বিন্যাস বিবেচনা করে এই কাজ সম্পন্ন করেছে। এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই রাজ্যে আসন্ন পুর ভোটের চূড়ান্ত পটভূমি প্রস্তুত হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *