দিল্লিতে প্রাতরাশ বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই নবান্নে! জল্পনা উসকে যা বললেন দুই বেসুরো সাংসদ!

দিল্লিতে প্রাতরাশ বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই নবান্নে! জল্পনা উসকে যা বললেন দুই বেসুরো সাংসদ!

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে প্রাতরাশ বৈঠকে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজনৈতিক মহলে চরম জল্পনা তৈরি করলেন দুই সাংসদ আবু তাহের ও খলিলুর রহমান। শনিবার নবান্নে এক যৌথ সাংবাদিক বৈঠকে তাঁরা স্পষ্ট জানান, লোকসভার খাতায় তাঁরা এখনও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই পরিচিত এবং কাগজে-কলমে নতুন দল এনসিপিআই এখনও এনডিএ-র আনুষ্ঠানিক শরিক নয়। তবে ভবিষ্যতে তাঁদের রাজনৈতিক পদক্ষেপ কী হবে, তা নিয়ে তাঁরা এখনই নিশ্চিত করে কিছু বলতে চাননি।

সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়া এবং রাজ্যজুড়ে মসজিদ থেকে মাইক খোলার জটিলতা নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বলে জানান। সাধারণ মানুষের সমস্যা ও পুলিশি তৎপরতা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরে তাঁরা জানান, মুখ্যমন্ত্রী ৭ লক্ষ মানুষের নাম তোলার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার এবং নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট না করার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে, দলের নির্দেশ বা সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে কোনো আঘাত এলে তাঁরা তার কঠোর প্রতিবাদ জানাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *