জরুরি অবস্থার ৫০ বছর পর ঐতিহাসিক পদক্ষেপর রাজ্যের, প্রথমবার কারা পাচ্ছেন এই বিশেষ সম্মান?

জরুরি অবস্থার ৫০ বছর পর ঐতিহাসিক পদক্ষেপর রাজ্যের, প্রথমবার কারা পাচ্ছেন এই বিশেষ সম্মান?

আগামীকাল রবিবার, ৯ আগস্ট নবান্নে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ রাজ্য স্তরের সম্মানপ্রদান অনুষ্ঠান। ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থার সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নিয়ে কারাবন্দি হওয়া ৩২৫ জন ব্যক্তিকে প্রথমবারের মতো ‘পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানি সম্মান’ প্রদান করা হবে। রাজ্যের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁদের হাতে এই স্বীকৃতি তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকেই এই সম্মানপ্রাপকরা উপস্থিত থাকবেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, জরুরি অবস্থার অন্ধকার সেই দিনগুলিতে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে যারা জেলবন্দি হয়েছিলেন, তাঁদের অবদানের সঠিক স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটিকে সফল করতে ইতিমধ্যেই জেলাশাসকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন নবান্নের শীর্ষকর্তারা। সম্মানপ্রাপকদের যাতায়াত ও সুরক্ষার সমস্ত প্রস্তুতিও সম্পূর্ণ। চলতি বছর জরুরি অবস্থার সময়কাল পেরিয়ে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এই সেনানিদের সরকারিভাবে সম্মানিত করার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *