হাউথির হামলায় দিশেহারা সৌদি! রক্ষায় সেনা পাঠাচ্ছে পাক-তুরস্ক

হাউথির হামলায় দিশেহারা সৌদি! রক্ষায় সেনা পাঠাচ্ছে পাক-তুরস্ক

ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের লাগাতার হামলায় জর্জরিত সৌদি আরবকে রক্ষা করতে অবশেষে বড়সড় পদক্ষেপ করল পাকিস্তান ও তুরস্ক। সোমবার রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি উচ্চপর্যায়ের বৈঠকে এই দুই দেশের প্রতিনিধিরা বন্ধুপ্রতিম সৌদি আরবে সেনা পাঠানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। গত আগস্ট মাসে স্বাক্ষরিত কৌশলগত ‘মক্কা চুক্তি’ সক্রিয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ন্যাটোর সমকক্ষ এই চুক্তির মূল বিধান হলো, জোটভুক্ত কোনো দেশের ওপর আক্রমণ মানে সকলের ওপর আক্রমণ।

গত এক মাস ধরে সৌদির প্রধান বাণিজ্যপথসহ একাধিক অঞ্চল হাউথিদের দখলে চলে যাওয়ায় তীব্র সামরিক সংকটে পড়ে রিয়াদ। সোমবারের বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ও তুরস্কের প্রতিনিধিরা যৌথভাবে হাউথি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং চুক্তি মেনে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেন। তবে সৌদিতে ঠিক কতসংখ্যক সৈন্য মোতায়েন করা হবে এবং তারা সরাসরি যুদ্ধক্ষেত্রে লড়বে নাকি কেবল সীমান্ত রক্ষা করবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *