গাজার বদলা নিতে ককপিটে রক্তগঙ্গা! ফ্লাই দুবাইয়ের জেহাদি পাইলটের ভয়ানক বিমান হাইজ্যাকের ছক ফাঁস!

গাজার বদলা নিতে ককপিটে রক্তগঙ্গা! ফ্লাই দুবাইয়ের জেহাদি পাইলটের ভয়ানক বিমান হাইজ্যাকের ছক ফাঁস!

গাজায় ইজরায়েলি সামরিক অভিযানের প্রতিশোধ নিতে ফ্লাই দুবাইয়ের একটি বিমান হাইজ্যাক করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সংযুক্ত আরব আমিরশাহীতে তদন্তকারীদের জেরায় ওমানের জেহাদি পাইলট হামাম আল হামামি স্বীকার করেছে যে, গাজার বদলা নিতেই সে আত্মঘাতী হামলার ছক কষেছিল। নমাজ পড়ার অছিলায় ককপিটের কুঠার বের করে সে ক্যাপ্টেনকে আক্রমণ করে। তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দর বা কোনো বহুতলে বিমানটি আছড়ে ফেলে শহিদের মৃত্যুবরণ করাই ছিল তার মূল উদ্দেশ্য।

প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর সে বিমানটিকে মরুভূমিতে বিধ্বস্ত করার চেষ্টা করে এবং অটো পাইলট নিষ্ক্রিয় করে দেয়। মাত্র ত্রিশ সেকেন্ডে ষোলো হাজার ফুট নিচে নেমে যাওয়া বিমানটিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থাতেও ক্যাপ্টেন বিপদ সংকেত পাঠাতে সক্ষম হন। পরবর্তীতে কেবিন ক্রু, যাত্রী এবং অন্য অফ-ডিউটি পাইলটদের সাহসিকতায় অভিযুক্তকে কাবু করা হয় এবং বিমানটি সৌদি আরবে নিরাপদে অবতরণ করে। জেরায় ধৃত পাইলট জানিয়েছে, গত জুলাই মাস থেকেই এই ভয়ংকর নাশকতার পরিকল্পনা করছিল সে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *