মোদি সরকারের ডিলিমিটেশন বিলে কি শেষ পর্যন্ত সমর্থন জানাবে ডিএমকে!

কেন্দ্রের প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারক বা ডিলিমিটেশন বিল ঘিরে তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় নিয়েছে।কেন্দ্রের তরফে খসড়া বিলটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে না আনা হলেও, লোকসভায় পাস করাতে হলে এম কে স্ট্যালিনের দলের ২২ জন সাংসদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ডিএমকে নেতৃত্ব প্রকাশ্য বিরোধিতার সুর চড়িয়ে রেখেছে, তবুও রাজনৈতিক মহলের গুঞ্জন যে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে বিলটির পক্ষেও সায় দিতে পারে দলটি।
দলের অন্দরের খবর অনুযায়ী, বিলকে সমর্থন করার জন্য কেন্দ্রের কাছে মূলত তিনটি প্রধান দাবি পেশ করা হতে পারে।যার মধ্যে রয়েছে প্রতিটি রাজ্যে একযোগে ৫০ শতাংশ আসন বৃদ্ধি করা এবং কোন রাজ্যে ঠিক কতটি আসন বাড়বে তার সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করা। সংসদে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিলটি পাস করানোর অঙ্কে ডিএমকে-র এই অবস্থান কেন্দ্রীয় সরকারের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।