পুজো অনুদান নিয়ে বড় ঘোষণা! কারা পাবেন আর্থিক সাহায্য?

পুজো অনুদান নিয়ে বড় ঘোষণা! কারা পাবেন আর্থিক সাহায্য?

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে রাজ্য সরকারের অনুদান নীতি নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার স্পষ্ট করে দিয়েছে, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের মতো সব পুজো কমিটিকে আর আর্থিক সাহায্য দেওয়া হবে না। নবান্নের একাধিক সূত্র জানাচ্ছে, এবার শুধুমাত্র যেসব পুজো কমিটির বাজেট ১০ লক্ষ টাকার কম, সরকার মূলত সেইসব ছোট ও আর্থিক সংকটে থাকা উদ্যোক্তাদেরই আর্থিক অনুদান দেওয়ার কথা বিবেচনা করছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনার পর রাজ্যের অর্থ দপ্তর খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর আগে ২০২০ সালে করোনা সংকটের সময় প্রথমবার পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছিল, যা পরবর্তীতে ২০২৫ সালে ১ লক্ষ ১০ হাজার টাকায় এসে দাঁড়ায়। তবে বর্তমান সরকারের নতুন নীতি অনুযায়ী, যাঁদের প্রকৃত অর্থেই অনুদানের প্রয়োজন, শুধুমাত্র তাঁদের পাশেই দাঁড়ানোর বার্তা দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *