মহিলাদের বাস ফ্রি-র পর বড় উপহার, শহরের বাসস্টপগুলোর ভোল বদলাচ্ছে সরকার!

মহিলাদের বাস ফ্রি-র পর বড় উপহার, শহরের বাসস্টপগুলোর ভোল বদলাচ্ছে সরকার!

রাজ্যের পরিবহন ব্যবস্থায় পরিকাঠামগত উন্নয়নের জন্য সরকার একাধিক যুগান্তকারী বদল আনার সিদ্ধান্ত নিয়েছে। শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তায় নতুন ফ্লাইওভার ও স্কাইওয়াক নির্মাণের পরিকল্পনার পাশাপাশি এবার দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে অবহেলায় পড়ে থাকা বাসস্টপগুলির ভোল পাল্টে দিতে চলেছে প্রশাসন। এমনিতেই রাজ্যের মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা দিচ্ছে সরকার, আর এবার প্রতিটি বাসস্টপে যাত্রীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। এই আধুনিকীকরণের কাজ দ্রুত শুরু হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছেন যে, বাসস্টপগুলিতে মায়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, যেখানে তারা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে শিশুকে স্তন্যপান করাতে পারবেন। এছাড়াও, যাত্রী সাধারণের সুবিধার জন্য জল, কোল্ডড্রিঙ্কস ও স্ন্যাক্সের ভেন্ডিং মেশিন রাখা হবে। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রত্যেকটি বাসস্টপে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি চলবে। পাশাপাশি, বাসস্টপগুলিতে মোবাইল চার্জিং পয়েন্ট ও ডিজিটাল ডিসপ্লের মতো প্রযুক্তিগত আধুনিক ব্যবস্থাও যুক্ত করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *