ট্রাম্পের শান্তি প্রস্তাব উড়িয়ে দিলেন নেতানিয়াহু, গাজা থেকে সরবে না ইজরায়েলি ফৌজ!

ট্রাম্পের শান্তি প্রস্তাব উড়িয়ে দিলেন নেতানিয়াহু, গাজা থেকে সরবে না ইজরায়েলি ফৌজ!

জুলাইয়ের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ঐতিহাসিক গাজা শান্তি চুক্তি সরাসরি প্রত্যাখ্যান করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার মন্ত্রিষভার বৈঠকে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হামাস সম্পূর্ণভাবে অস্ত্রত্যাগ না করা পর্যন্ত ইজরায়েলি সেনা বা আইডিএফ গাজার মাটি ছাড়বে না। ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি ১৫ দফা এই চুক্তি অনুযায়ী হামাসকে নিরস্ত্র করা এবং এলাকা থেকে ইজরায়েলি ফৌজ প্রত্যাহারের কথা থাকলেও, নেতানিয়াহুর অনড় অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে শনিবার হামাস দাবি করেছিল যে, তারা ট্রাম্পের শর্ত মেনেই এগোচ্ছে এবং তাদের সশস্ত্র সদস্যরা অস্ত্রশস্ত্র সদ্য গঠিত প্যালেস্তিনীয় প্রশাসনিক কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত। তবে নেতানিয়াহুর সাফ কথা, দেশ ও নাগরিকদের নিরাপত্তার স্বার্থে হুমকি প্রতিহত করতেই তাদের বাহিনী গাজায় থাকবে। এর জেরে সংযুক্ত আরব আমিরশাহশাসহ একাধিক মুসলিম দেশ ইজরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে আশঙ্কা প্রকাশ করেছে যে, এই অনমনীয় মনোভাবের কারণে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি ভেঙে পড়ার চূড়ান্ত ঝুঁকি তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *