ভবানীভবনে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ! অবশেষে কী বললেন অভিষেকের আপ্তসহায়ক?

ভবানীভবনে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ! অবশেষে কী বললেন অভিষেকের আপ্তসহায়ক?

রবিবার ভবানীভবন থেকে বের হয়ে দীর্ঘদিনের আত্মগোপন প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। একটানা ছয় ঘণ্টা সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এতদিন তিনি আশেপাশেই ছিলেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সমস্ত আইনি প্রক্রিয়া মেনে চলছেন। তবে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার সঙ্গে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন এবং বিভিন্ন দুর্নীতির সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

চলতি ডেবরার জমি দুর্নীতি মামলায় আগামী সোমবার ফের তাঁকে সিআইডির দপ্তরে হাজিরা দিতে হবে। এর আগে শনিবার প্রথম দিনে প্রায় দশ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের সঙ্গে বেআইনি আর্থিক লেনদেন ও প্রার্থী করার বিনিময়ে অর্থ আদায়ের মতো গুরুতর একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট থেকে রক্ষাকবচ পেলেও সিআইডির কড়া নজরদারি ও ধারাবাহিক জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে তাঁকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *