৫% ইনক্রিমেন্ট থেকে ডিএ এবং পেনশন! সরকারি কর্মীদের জন্য বড় চমক আনতে চলেছে নবান্ন!

৫% ইনক্রিমেন্ট থেকে ডিএ এবং পেনশন! সরকারি কর্মীদের জন্য বড় চমক আনতে চলেছে নবান্ন!

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সপ্তম পে কমিশনের কার্যপরিধি ও শর্তাবলি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নবান্ন। বর্তমান ৩ শতাংশ বার্ষিক বেতনবৃদ্ধির হার বাড়িয়ে কমপক্ষে ৫ শতাংশ করার প্রস্তাব খতিয়ে দেখবে কমিশন। শুধু ইনক্রিমেন্টই নয়, ন্যূনতম বেতন নির্ধারণ, মহার্ঘ্য ভাতা বা ডিএ, বাড়িভাড়া ও পরিবহণ ভাতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও পর্যালোচনার আওতায় রাখা হয়েছে। পাঁচ সদস্যের পরিবারের জীবনযাত্রা এবং দৈনিক ৩,৪৯০ ক্যালোরি পুষ্টির প্রয়োজনীয়তাকে ভিত্তি করে ন্যূনতম বেতন নির্ধারণের নতুন প্রস্তাব দেওয়া হয়েছে।

পাশাপাশি, অবসরকালীন সুযোগ-সুবিধা, ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা এবং কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের নিয়মেও বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন স্তরগুলি পুনর্বিন্যাস করার পরিকল্পনাও করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে কমিশনকে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং ২০২৭ সালের মধ্যে এই নতুন সুপারিশগুলি কার্যকর করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। কমিশনের এই পর্যালোচনার ফলে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগীরা আর্থিকভাবে বিশেষভাবে উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *