ইডি প্রধান পদে বড় চমক! আরও এক বছর মেয়াদ বাড়ল রাহুল নবীনের

ইডি প্রধান পদে বড় চমক! আরও এক বছর মেয়াদ বাড়ল রাহুল নবীনের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) ডিরেক্টর পদে রাহুল নবীনের কার্যকালের মেয়াদ আরও এক বছর বাড়াল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি (ACC) এই প্রস্তাব অনুমোদন করেছে। ফলে আগামী দিনেও দেশের অন্যতম শীর্ষ এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধান হিসেবে তাঁর উপরই ভরসা রাখছে প্রশাসন। কর্মীবর্গ ও প্রশিক্ষণ সংক্রান্ত দফতর (DoPT) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁর পূর্বনির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর আগামী ১৩ অগস্ট ২০২৬ থেকে পরবর্তী এক বছর অর্থাৎ ১৩ অগস্ট ২০২৭ পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন।

১৯৯০ ব্যাচের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (IRS) ক্যাডারের এই বর্ষীয়ান আধিকারিকের আগামী ৩১ জুলাই ২০২৭ তারিখে চাকরি থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার কথা ছিল। তবে বিশেষ অনুমোদন সাপেক্ষে অবসরের নির্ধারিত তারিখ পেরিয়ে যাওয়ার পরও তাঁকে এই পদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইডির মতো গুরুত্বপূর্ণ সংস্থার পরিচালনা ও শীর্ষ নেতৃত্বের স্থিতিশীলতা বজায় রাখতেই সরকারের এই কৌশলগত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *