সোনা বিক্রিতে তুরস্কের বড় চাল! পাক-সৌদি সামরিক চুক্তির মাঝেই কেন এই হাল?

সোনা বিক্রিতে তুরস্কের বড় চাল! পাক-সৌদি সামরিক চুক্তির মাঝেই কেন এই হাল?

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে কৌশলগত সামরিক চুক্তির মাঝেই তুরস্কের অর্থনীতি নিয়ে তৈরি হয়েছে গভীর শঙ্কা। ডলারের তুলনায় স্থানীয় মুদ্রা লিরার রেকর্ড পতন এবং লাগাতার মুদ্রাস্ফীতি রুখতে মাত্র চৌদ্দ দিনের ব্যবধানে প্রায় আটশো কোটি ডলার মূল্যের ৫৮ টন সোনা বিক্রি করেছে আঙ্কারার কেন্দ্রীয় ব্যাঙ্ক। আমদানিনির্ভর এই দেশের জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ মেটাতে গিয়ে বৈদেশিক মুদ্রার ভান্ডারে টান পড়ায় এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ানের সরকার।

সবকিছু ছাপিয়ে এর্ডোয়ান প্রশাসনের প্রধান লক্ষ্য এখন শক্তিশালী সামরিক জোট গঠন এবং আধুনিক অস্ত্রশস্ত্র নির্মাণ করা। দেশের অর্থনীতি মারাত্মক চাপের মুখে থাকলেও সামরিক শক্তি বৃদ্ধি এবং পুরনো অটোমান সাম্রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনতে মরিয়া আঙ্কারা। বিশ্লেষকদের মতে, লাগাতার সোনা বিক্রির ফলে তুরস্কের রাজকোষের স্বর্ণভান্ডার তলানিতে ঠেকেছে, যা দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে এক বিরাট প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *