“আমি দিইওনি, নিইওনি!” উদিত নারায়ণের চুমু-বিতর্ক নিয়ে মুখ খুললেন কুমার শানু

“আমি দিইওনি, নিইওনি!” উদিত নারায়ণের চুমু-বিতর্ক নিয়ে মুখ খুললেন কুমার শানু

নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানু এবং উদিত নারায়ণ—একসময়ের রেষারেষি কাটিয়ে আজ তারা দারুণ বন্ধু। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে উদিত নারায়ণকে উদ্দেশ্য করে কুমার শানুর এক মন্তব্যকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের একটি কনসার্টে সেলফি তোলার সময় উদিত নারায়ণের সাথে কয়েকজন মহিলা অনুরাগীর ঘনিষ্ঠতা এবং এক অনুরাগীকে চুমু খাওয়ার একটি ভিডিও সোশাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়েছিল। সেই সময়ে বিষয়টি নিয়ে সম্মতি (Consent) সংক্রান্ত নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে উদিত নারায়ণ অবশ্য জানিয়েছিলেন, অনুরাগীদের আবেগ ও ভালোবাসার জায়গা থেকেই এমনটি হয়েছিল এবং বিষয়টিকে অযথা বড় করা অনুচিত।

সম্প্রতি ‘দ্য লল্লানটপ’-কে দেওয়া সাক্ষাৎকারে কুমার শানুকে তাঁর বিপুল মহিলা অনুরাগী সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি মজার ছলেই উদিতের সেই পুরনো প্রসঙ্গ টেনে আনেন। শানু বলেন:

“না, আমাকে কেউ চুমু-টুমু খায়নি। আমিও কাউকে চুমু দিইনি। না দিয়েছি, না নিয়েছি—এসব আমি করিনি।”

কুমার শানু স্পষ্ট করেন যে, নব্বইয়ের দশকে গানের দিক থেকে তাঁদের মধ্যে কড়া প্রতিযোগিতা থাকলেও এখন তাদের সম্পর্ক অত্যন্ত মধুর। সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ রসিকতার ছলেই তিনি উদিত নারায়ণকে এই মন্তব্যটি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *