ভোটের প্রচারে মন্ত্রীর ওপর হামলা! অবশেষে জালে মূল অভিযুক্ত!

ভোটের প্রচারে মন্ত্রীর ওপর হামলা! অবশেষে জালে মূল অভিযুক্ত!

ভোট পূর্ববর্তী সময়ে নির্বাচনী প্রচারে রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার উপর হামলার ঘটনায় বড়সড় পদক্ষেপ করল বনগাঁ থানার পুলিশ। এই চাঞ্চল্যকর মামলায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত গোপাল বিশ্বাসকে শনিবার রাতে বনগাঁর সুভাষপল্লি এলাকা থেকে পাকড়াও করা হয়। রবিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হয়েছে। এই গ্রেপ্তারির ফলে এলাকায় নতুন রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের সময় বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি এলাকায় প্রচারে গিয়ে বাধার মুখে পড়েছিলেন বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর উপর হামলা ও মারধরের অভিযোগ তুলেছিল দল। তখন বনগাঁ থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত গোপাল বিশ্বাসকে গ্রেপ্তার করে। বিজেপির দাবি, ধৃত যুবক তৃণমূল ঘনিষ্ঠ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *