ট্রেন মিস করলেই বিপদ! একই টিকিটে অন্য ট্রেনে উঠলে গুনতে হবে ভারী জরিমানা

ট্রেন মিস করলেই বিপদ! একই টিকিটে অন্য ট্রেনে উঠলে গুনতে হবে ভারী জরিমানা

নির্ধারিত ট্রেন মিস করলে অনেকেই তাড়াহুড়োয় একই টিকিটে অন্য কোনো এক্সপ্রেসে উঠে পড়েন। কিন্তু ভারতীয় রেলের কড়া নিয়ম অনুযায়ী, রিজার্ভেশন টিকিট শুধুমাত্র নির্দিষ্ট ট্রেন ও নির্দিষ্ট যাত্রার জন্যই সম্পূর্ণ বৈধ। ফলে মিস করা ট্রেনের সংরক্ষিত টিকিট নিয়ে অন্য কোনো ট্রেনে ভ্রমণ করলে বড় ধরনের বিপাকে পড়তে হতে পারে। টিকিটের বৈধতা না থাকায় টিকিট পরীক্ষক বা টিটিই আপনাকে বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করতে পারেন। এর ফলে অতিরিক্ত ভাড়া সহ মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে।

অবশ্য নির্ধারিত বোর্ডিং স্টেশনে পৌঁছাতে সামান্য দেরি হলেও সঙ্গে সঙ্গে আপনার আসন বাতিল হয়ে যায় না। রেলের নিয়ম অনুযায়ী টিটিই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেন, যার ফলে পরবর্তী অনুমোদিত স্টেশন থেকে একই ট্রেনে ওঠার সুযোগ থাকে। অন্যদিকে, ট্রেন মিস করলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাওয়া যায় না। তবে সংশ্লিষ্ট ট্রেন যদি তিন ঘণ্টার বেশি দেরিতে চলে এবং সেই কারণে আপনি যাত্রা বাতিল করেন, সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে রিফান্ডের সুযোগ পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *