বাঁকুড়ায় বিদেশি টাকায় ধর্ম বদল! কড়া আইনের হুঙ্কার দিয়ে আর কী বললেন শুভেন্দু?

বাঁকুড়ায় বিদেশি টাকায় ধর্ম বদল! কড়া আইনের হুঙ্কার দিয়ে আর কী বললেন শুভেন্দু?

রাজ্যে ধর্ম পরিবর্তন ও জমি কেনাবেচা নিয়ন্ত্রণে কড়া আইন আনার জোরালো ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এক প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বাঁকুড়ার মতো কিছু এলাকায় বিদেশি অর্থ সাহায্য নিয়ে গোপনে ধর্ম পরিবর্তনের প্রবণতা চলছে, যা প্রশাসনের নজরে এসেছে। এই ধরনের বেআইনি কার্যকলাপ এবং জবরদস্তিমূলক জবরদখল রুখতে খুব শীঘ্রই সুনির্দিষ্ট আইনি পদক্ষেপ করা হবে। তবে এই নতুন আইনে কী ধরনের বিধি নিষেধ থাকবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগে ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’ বন্ধেও আইন প্রণয়নের কথা বলেছিলেন তিনি।

ধর্ম পরিবর্তন ছাড়াও অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি নিয়েও বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। একই সঙ্গে রাজ্যের অনুন্নত এলাকার উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। মঙ্গলবারের বৈঠকে রাজ্যের ৭৬টি পিছিয়ে থাকা ব্লকের সামগ্রিক উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চল এবং সুন্দরবন অঞ্চলের গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়ন, জীবন-জীবিকা এবং তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের কল্যাণে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। পুজোর পর থেকেই এই সমস্ত এলাকায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *