জলসরবরাহে বড়সড় বিপর্যয় আমেরিকায়, ৭ প্রদেশে সাইবার হামলা! বদলা নিল ইরান?

জলসরবরাহে বড়সড় বিপর্যয় আমেরিকায়, ৭ প্রদেশে সাইবার হামলা! বদলা নিল ইরান?

মিনেসোটা থেকে শুরু করে আমেরিকার অন্তত সাতটি প্রদেশের অসংখ্য পৌরসভার জল সরবরাহ ব্যবস্থা ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে। এফবিআই জানিয়েছে, এই আকস্মিক হ্যাকিংয়ের ফলে সংশ্লিষ্ট পৌর এলাকাগুলির লক্ষ লক্ষ সাধারণ নাগরিক চরম দুর্ভোগের মুখে পড়েছেন। জর্জিয়া, নিউ জার্সি এবং দক্ষিণ ডাকোটার মতো অঞ্চলেও একই ধরনের সাইবার আগ্রাসনের হদিশ মিলেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলির দাবি, এই ঘটনার নেপথ্যে ইরান সমর্থিত হ্যাকারদের হাত থাকতে পারে। যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করা হয়নি, তবে প্রশাসনের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, মার্কিন সরকারের পরিসংখ্যানে দেশে লক্ষাধিক সরকারি পানীয় জল সরবরাহ ব্যবস্থা ও বর্জ্য জল শোধনাগার রয়েছে। জলাধার বা ভূগর্ভস্থ উৎস থেকে জল পরিশুদ্ধ করে পাইপলাইনের মাধ্যমে তা নাগরিকদের ঘরে পৌঁছায়, যা এদিনের হামলায় মারাত্মকভাবে ব্যাহত হয়। আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে, সাম্প্রতিক সংঘাতে মার্কিন নির্দেশে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে হামলার পর, এই সাইবার হানাকে তেহরানের পাল্টা প্রতিশোধ হিসেবেও দেখা হচ্ছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এফবিআই ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *