শুধু কঙ্গোয় দুই হাজার প্রাণহানি! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, ভারতজুড়ে চরম সতর্কতা!

শুধু কঙ্গোয় দুই হাজার প্রাণহানি! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, ভারতজুড়ে চরম সতর্কতা!

কঙ্গোয় ভয়াবহ আকার ধারণ করেছে মারণ ইবোলা ভাইরাস। গত মে মাসে প্রথম সংক্রমণের হদিশ মিললেও মাত্র তিন মাসে মধ্য আফ্রিকাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ডিআর কঙ্গোতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪,৩৮১ জন এবং মৃত্যু হয়েছে ২,০১১ জনের। বহু দূরবর্তী ও দুর্গম এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। শুধু কঙ্গো নয়, প্রতিবেশী দেশ উগান্ডাতেও এই ভাইরাসের হদিশ মিলেছে, যেখানে দুজন মারা গেছেন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) উচ্চ সতর্কতা জারি করেছে।

ইবোলার এই নতুন বুন্দিবুগি ভ্যারিয়েন্টের কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন এখনও আবিষ্কৃত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে কঠোর পদক্ষেপ করা হচ্ছে। ইবোলা আতঙ্কে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ভারতও। দেশের বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলিতে নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সন্দেহভাজন রোগীদের দ্রুত শনাক্ত করতে ল্যাবরেটরিগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্পর্শ, হাঁচি-কাশি বা সংক্রামিত প্রাণীর মাধ্যমে এই ভাইরাস দ্রুত ছড়ায় এবং দ্রুত চিকিৎসা না করালে মৃত্যুর ঝুঁকি অত্যন্ত বেশি থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *