শনি বদলাচ্ছে চাল! কাদের জীবনে নামবে আঁধার আর কার কপালে ফুটবে সাফল্যের সূর্য?
জ্যোতিষশাস্ত্রে কর্ম ও ন্যায়বিচারের দেবতা শনির গতি অত্যন্ত ধীর হওয়ায় তাঁর রাশি পরিবর্তন ১২টি রাশির জীবনে গভীর প্রভাব ফেলে। পঞ্জিকা অনুসারে, আগামী ২০২৭ সালের ৩ জুন প্রায় ৩০ বছর পর শনিদেব তাঁর নীচ রাশি মেষে প্রবেশ করতে চলেছেন। শনির এই ঐতিহাসিক গোচরের ফলে সমস্ত রাশির সাড়ে সাতি এবং ঢাইয়ার সম্পূর্ণ চক্র পরিবর্তিত হবে। এই পরিবর্তনের জেরে কোন রাশিগুলি স্বস্তি পাবে এবং কারোর বা জীবনে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।
শনির এই গমনের ফলে কুম্ভ রাশির জাতক-জাতিকারা দীর্ঘদিনের সাড়ে সাতি থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন, পাশাপাশি সিংহ ও ধনু রাশির জাতকদের উপর থেকে শনির ঢাইয়ার অবসান ঘটবে। এর ফলে তাঁদের কর্মজীবনে স্থিতিশীলতা ও পারিবারিক শান্তি ফিরে আসবে। তবে বিপরীতভাবে, মেষ রাশিতে শনির প্রবেশের কারণে বৃষ রাশিতে সাড়ে সাতির প্রথম পর্ব এবং মেষ রাশিতে এর সবচেয়ে প্রভাবশালী দ্বিতীয় পর্যায় শুরু হবে। ফলে এই রাশির জাতকদের স্বাস্থ্য, খরচ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করতে হবে।