জল খেয়েও থামছে না হেঁচকি! ১০ সেকেন্ডে মুক্তির জাদুকরী উপায়!

বার বার হেঁচকি ওঠা এক অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি, যা অনেক সময় বিব্রতকর অবস্থার সৃষ্টি করে। জল খাওয়া বা শ্বাস আটকে রাখার মতো প্রচলিত উপায়গুলো সবসময় কাজ করে না। চিকিৎসকদের মতে, ফুসফুস ও পেটের মাঝের ডায়াফ্রাম পেশির হঠাৎ খিঁচুনি বা স্প্যামের কারণে হেঁচকি শুরু হয়। আমাদের শরীরের ভেগাস নার্ভ এই ডায়াফ্রামকে নিয়ন্ত্রণ করে। জিভের নিচে এক চামচ দানাদার চিনি রেখে ১০ সেকেন্ড চুষলে ব্রেনের মনোযোগ ভিন্ন দিকে সরে যায় এবং ভেগাস নার্ভ রিসেট হয়ে যায়, ফলে ডায়াফ্রামের খিঁচুনি অবিলম্বে বন্ধ হয়।
চিনির পাশাপাশি বিকল্প হিসেবে এক চিমটি লবণ, নুন মেশানো পাতিলেবু বা এক চামচ মধুও সমপরিমাণ কার্যকর। মিষ্টি, নোনতা বা টক স্বাদের তীব্রতা ভেগাস নার্ভের ফোকাস ঘুরিয়ে দিয়ে ৯০ শতাংশ ক্ষেত্রে দ্রুত হেঁচকি দূর করতে সাহায্য করে। তবে টানা দুই দিনের বেশি হেঁচকি জারি থাকলে এবং এর সঙ্গে বমি বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে তা সাধারণ সমস্যা না ভেবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।