রেশন কার্ড থাকলেই হবে না! দোকানে গিয়ে এই কাজগুলি না করলে বিপদ?

রেশন কার্ড থাকলেই হবে না! দোকানে গিয়ে এই কাজগুলি না করলে বিপদ?

রাজ্যে রেশন বণ্টনে স্বচ্ছতা আনতে এবং দুর্নীতি রুখতে চালু করা হয়েছে স্মার্ট পিডিএস (Smart PDS) সিস্টেম। চলতি আগস্ট মাস থেকেই রাজ্যজুড়ে এই ডিজিটাল পদ্ধতি কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে চাল-গম সরবরাহ থেকে শুরু করে রেশন কার্ডের ওপর রিয়েল-টাইম নজরদারি রাখা সম্ভব হচ্ছে। এর ফলে ভুয়া কার্ড ও নানা অনিয়ম ঠেকানো যাবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই নিয়মে প্রক্রিয়ায় বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে আঙুলের ছাপ যাচাই করে রেশন দেওয়া হতো এবং তা ব্যর্থ হলেই কেবল চোখের মণি স্ক্যান করা হতো, এখন তার উল্টোটা ঘটছে। নতুন ব্যবস্থায় প্রথমে গ্রাহকের চোখের মণি স্ক্যান করা হচ্ছে এবং তাতে সমস্যা হলে তবেই আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। আগে ওটিপি ব্যবস্থার সুবিধা থাকলেও, নতুন এই স্ক্যানিং প্রক্রিয়ায় সময় কিছুটা বেশি লাগায় এবং সার্ভার জটিলতার কারণে বিভিন্ন স্থানে সাময়িক হয়রানির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *