হিমাচলে প্রকৃতির ভয়াবহ তাণ্ডব! মৃত বেড়ে ১৫৭, নিখোঁজ ২৫৭, অবরুদ্ধ বহু রাস্তা

হিমাচলে প্রকৃতির ভয়াবহ তাণ্ডব! মৃত বেড়ে ১৫৭, নিখোঁজ ২৫৭, অবরুদ্ধ বহু রাস্তা

প্রকৃতির নির্মম কোপে মারাত্মকভাবে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। লাগাতার ভারী বর্ষণ, ভয়াবহ ধস এবং হড়পা বানের জেরে রাজ্যজুড়ে নেমে এসেছে চরম মানবিক সংকট। চলতি মৌসুমে দুর্যোগের কবলে পড়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫৭ জন এবং নিখোঁজ রয়েছেন ২৫৭ জন। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে ২৫৯টি গুরুত্বপূর্ণ রাস্তা। বাড়ি, স্কুল ও সেতুসহ প্রায় নয়শোটি সরকারি ও বেসরকরি পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় আটশো ছিয়াশি কোটি টাকা।

পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় পাঁচ জেলায় নতুন করে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন কুল্লু ও মান্ডি জেলার সাধারণ মানুষ। পাহাড়ি নদীগুলির জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে এবং বিভিন্ন স্থানে সেতু ও যানবাহন ভেসে যাওয়ার দৃশ্য আতঙ্ক বহুগুণ বাড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ অব্যাহত থাকলেও থামছে না পাহাড়ি এই জনপদের জলযন্ত্রণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *