বর্ষায় পেটে ব্যথা? সাধারণ অম্বল ভেবে ভুল করলেই ডেকে আনবেন বড় বিপদ!

বর্ষায় পেটে ব্যথা? সাধারণ অম্বল ভেবে ভুল করলেই ডেকে আনবেন বড় বিপদ!

বর্ষাকালে পেট ও অন্ত্রের নানা সমস্যা খুব সাধারণ ঘটনা হলেও, একে হালকাভাবে নেওয়া একেবারেই উচিত নয়। সামান্য পেটে ব্যথা বা অস্বস্তিকে অবহেলা করলে পরবর্তীতে তা বড়সড় শারীরিক জটিলতার কারণ হতে পারে। তাই প্রথম থেকেই সতর্ক হওয়া জরুরি।

পেটে সমস্যা কেন বাড়ে এই মরসুমে?

  • দূষিত জলের প্রভাব: বৃষ্টির জল ও নর্দমার জল জমে ভালো পানের জলের সঙ্গে মিশে যাওয়ার ঝুঁকি বাড়ে। শোধন না করা জল ব্যবহার করলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবী সহজেই শরীরে প্রবেশ করে।
  • রাস্তার খাবার থেকে সংক্রমণ: রাস্তার ধারের খাবারে কী ধরনের জল ব্যবহার করা হচ্ছে, তা জানা থাকে না। দূষিত জলের তৈরি খাবার পেটের মারাত্মক ক্ষতি করে।
  • জীবাণুর বংশবৃদ্ধি: বর্ষার স্যাঁতস্যাঁতে ও গরম আবহাওয়া ব্যাকটেরিয়ার ছড়িয়ে পড়ার জন্য একদম উপযুক্ত। রান্নাঘরের স্পঞ্জ, বাসনে না ধুয়ে রাখা অংশ কিংবা বাসি খাবারে জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রাথমিক সতর্কতামূলক লক্ষণসমূহ

শরীরে পেটের ইনফেকশন হলে কিছু প্রাথমিক লক্ষণ দেখা দেয়:

  • বমি ভাব বা বমি: শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেওয়ার প্রাকৃতিক চেষ্টা হিসেবে প্রথমেই বমি ভাব বা বমি হতে পারে।
  • পেটে তীব্র ব্যথা বা খিঁচুনি: বিশেষ করে খাওয়ার পর পেটের নীচের দিকে একটানা ব্যথা হলে তাকে কেবল বদহজম ভেবে উড়িয়ে দেবেন না।
  • ডায়রিয়া ও ডিহাইড্রেশন: ঘন ঘন পাতলা পায়খানা হলে শরীর দ্রুত জলশূন্য হয়ে পড়ে। এই সমস্যা দু’দিনের বেশি স্থায়ী হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

পেটে ব্যথা কিসের সংকেত হতে পারে?

ফুড পয়েন্টনিং, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, স্টমাক আলসার কিংবা টাইফয়েডের মতো গুরুতর রোগের কারণে এই পেটে ব্যথা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *