উচ্চ রক্তচাপের নেপথ্যে শুধু কাঁচা নুন? প্যাকেটজাত খাবারের এই বিপদটা জানেন তো?
August 12, 20269:09 pm

‘হাই ব্লাড প্রেশার’ নামটা শুনলেই ভাতের থালা থেকে কাঁচা নুনের বাটি সরিয়ে ফেলার ধুম পড়ে যায়। কেউ বলেন নুন একেবারেই খাওয়া বারণ, আবার কারও মতে মেপে খেলে ক্ষতি নেই। কিন্তু এই বিষয়ে বিজ্ঞান ঠিক কী বলছে?
প্রেশার রোগীদের প্রতিদিন কতটুকু নুন খাওয়া উচিত?
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA)-এর নির্দেশিকা অনুযায়ী:
- সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য: দিনে সর্বাধিক ২,৩০০ মিলিগ্রাম সোডিয়াম (প্রায় ১ চা-চামচ নুন)।
- উচ্চ রক্তচাপের রোগীদের জন্য: দিনে সর্বোচ্চ ১,৫০০ মিলিগ্রাম সোডিয়াম (প্রায় ৩.৮ গ্রাম নুন)।
নুন যেভাবে রক্তচাপ বাড়ায়
নুনের প্রধান উপাদান হলো সোডিয়াম। শরীরে সোডিয়ামের মাত্রা বাড়লে তা রক্তনালী ও কোষে জল ধরে রাখতে শুরু করে। ফলে রক্তপ্রবাহের চাপ বাড়ে এবং রক্তচাপ দ্রুত ঊর্ধ্বমুখী হয়।
আসল বিপদ কোথায় লুকিয়ে?
শুধু ভাতের পাতে কাঁচা নুন বন্ধ করলেই কিন্তু বিপদ কাটে না! আমরা অজান্তেই আসল বিপদ ডেকে আনি প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাবার থেকে।
- লুকোনো সোডিয়াম: চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, সস, আচার কিংবা বিভিন্ন প্যাকেটজাত খাবারে সংরক্ষণের জন্য প্রচুর পরিমাণে সোডিয়াম ব্যবহার করা হয়।
- শারীরিক ক্ষতি: প্রতিনিয়ত এসব খাবার খেলে শুধু ব্লাড প্রেশারই বাড়ে না, বরং হার্ট ও কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।