বিধায়কদের বড় উপহার, মিলবে দ্বিগুণ পেনশন!

বিধায়কদের বড় উপহার, মিলবে দ্বিগুণ পেনশন!

রাজ্যের প্রাক্তন বিধায়কদের দীর্ঘদিনের দাবি মেনে একধাক্কায় পেনশনের অঙ্ক প্রায় দ্বিগুণ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। এতদিন পশ্চিমবঙ্গের প্রাক্তন বিধায়করা নামমাত্র পেনশন পেতেন, যা দিয়ে বহু প্রবীণ নেতার সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড বা কর্নাটকের মতো অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় এই আর্থিক সাহায্য ছিল খুবই কম। বর্তমান সরকার গঠনের পরই বিধায়করা মুখ্যমন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় অবশেষে এই বঞ্চনার অবসান ঘটতে চলেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাক্তন বিধায়কদের ন্যূনতম পেনশন বেড়ে ১২ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৫ হাজার টাকা হতে চলেছে। এর পাশাপাশি আগের মতোই প্রতি মাসে ৬ হাজার টাকা মেডিক্যাল ভাতা পাবেন তাঁরা। পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। ইতিমধ্য়েই পরিষদীয় দপ্তর থেকে এই সংক্রান্ত প্রস্তাব অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শীঘ্রই এই পেনশন বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *