নাম ঠিক জিভের ডগায় আছে অথচ মুখে আসছে না! কোন ভুলে যাওয়া অভ্যাসে হতে পারে বিপদ?

নাম ঠিক জিভের ডগায় আছে অথচ মুখে আসছে না! কোন ভুলে যাওয়া অভ্যাসে হতে পারে বিপদ?

পরিচিত কোনো মানুষ বা শব্দ ঠিক জিভের ডগায় রয়েছে, অথচ ঠিক সময়ে মুখে আসছে না—এমন অভিজ্ঞতা কমবেশি সকলেরই হয়। চিকিৎসাবিজ্ঞানে একে ‘টিপ-অফ-দ্য-টাং’ মুহূর্ত বলা হয়। মাঝেমধ্যে এমন ঘটনা ঘটলে চিন্তার কোনো কারণ থাকে না। পর্যাপ্ত ঘুমের অভাব, অতিরিক্ত কাজের চাপ বা বয়স বাড়ার কারণে মস্তিষ্কের তথ্য খুঁজে পাওয়ার গতি সাময়িকভাবে ধীর হয়ে যেতে পারে। ফলে পরিচিত শব্দ বা নাম মনে করতে একটু বেশি সময় লাগা সম্পূর্ণ স্বাভাবিক বিষয়।

তবে এই সমস্যা যদি বারবার হতে থাকে এবং তা সময়ের সঙ্গে বাড়তে থাকে, তবে তা আর হালকাভাবে নেওয়া চলে না। ভিটামিন বি১২-এর ঘাটতি, থাইরয়েড কিংবা স্নায়ুর নানা সমস্যার কারণেও এমন হতে পারে। এর সঙ্গে যদি দৈনন্দিন কাজ করতে অসুবিধা, আচরণে পরিবর্তন কিংবা হঠাৎ কথা বলতে সমস্যা হওয়ার মতো লক্ষণ দেখা দেয়, তবে তা বড় কোনো রোগের ইঙ্গিত হতে পারে। তাই একে কেবল ‘বয়স হয়েছে’ বলে এড়িয়ে না গিয়ে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *