এবার হাসপাতালের বেড ফাঁকা আছে কি না নিমেষেই জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

এবার হাসপাতালের বেড ফাঁকা আছে কি না নিমেষেই জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত এবং সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল বিহার সরকার। এখন থেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যারের মাধ্যমেই সরাসরি জানা যাবে সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ এবং সাধারণ বেড খালি রয়েছে কি না। বিধানসভায় এক সচেতনতা কর্মসূচিতে যোগ দিয়ে এই যুগান্তকারী পরিকল্পনার কথা ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার। তিনি জানান, রিয়েল-টাইম ডেটার ওপর ভিত্তি করে কাজ করা এই আধুনিক সিস্টেমের ফলে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী স্থানান্তরের প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় স্বাস্থ্য পরিষেবাকে স্বচ্ছ করতে রাজ্যের ১৪ হাজারের বেশি স্বাস্থ্যকেন্দ্রকে এবার ভিওআইপি ফোন এবং ভিডিও প্রযুক্তির আওতায় আনা হচ্ছে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা সহজেই চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি, পিএমআইএস পোর্টালের মাধ্যমে শিক্ষা, কৃষি ও সমাজকল্যাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সঠিক সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *