ভ্লাদিমির পুতিনের বড় বাজি! আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রাশিয়ার ‘রক্ষাকবচ’ প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড়

ভ্লাদিমির পুতিনের বড় বাজি! আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রাশিয়ার ‘রক্ষাকবচ’ প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড়

আন্তর্জাতিক আইনি অঙ্গনে এক চাঞ্চল্যকর পদক্ষেপে নাম জড়াল ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি (CJI) ডি ওয়াই চন্দ্রচূড়ের। ‘বার অ্যান্ড বেঞ্চ’ ও ‘গ্লোবাল আরবিট্রেশন রিভিউ’-এর রিপোর্ট অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে তৈরি হওয়া একটি হাই-প্রোফাইল আন্তর্জাতিক সালিশি মামলায় (Arbitration Case) রাশিয়ার মনোনীত সালিশকারক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

মামলার মূল কারণ

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলে বিপুল ক্ষতির মুখে পড়ে ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত ‘ওশ্চাদব্যাঙ্ক’ (Oschadbank)। ১৯৯৮ সালের রাশিয়া-ইউক্রেন দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি অনুযায়ী, তাদের ধ্বংসপ্রাপ্ত ব্যাঙ্কিং পরিকাঠামো ও ব্যবসার ক্ষতিপূরণ হিসেবে রাশিয়ার কাছে কয়েকশো মিলিয়ন ডলার দাবি করে মামলাটি ঠুকেছে এই ব্যাঙ্ক।

তিন সদস্যের ট্রাইব্যুনাল

মামলার শুনানির জন্য গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনালে রয়েছেন:

  • প্রেসিডেন্ট: দিয়ালা জিমেনেজ (কোস্টা রিকার প্রাক্তন বাণিজ্যমন্ত্রী)
  • ওশ্চাদব্যাঙ্কের প্রতিনিধি: অধ্যাপক স্তাভ্রোস ব্রেকৌলাকিস (গ্রিস)
  • রাশিয়ার প্রতিনিধি: ডি ওয়াই চন্দ্রচূড় (ভারত)

উল্লেখ্য: এর আগেও রাশিয়া-ইউক্রেন সংক্রান্ত গ্যাস ও বিদ্যুৎ কো ম্পা নির দুটি আন্তর্জাতিক মামলায় রাশিয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন চন্দ্রচূড়। তবে এবার ওশ্চাদব্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ মামলায় তাঁর এই উপস্থিতি বিশ্ব আইনি মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *