অন্নপূর্ণা যোজনায় মিলবে না সুবিধা, যদি আয় হয় ১০ হাজারের বেশি! জারি একাধিক কড়া শর্ত
August 12, 20269:09 pm

সরকারি সাহায্যপ্রাপ্ত ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে একাধিক নতুন নিয়ম ও শর্তাবলী।
নতুন নিয়মে যা যা থাকছে:
- আয়ের সীমা: যাদের ব্যক্তিগত মাসিক আয় ১০,০০০ টাকার বেশি এবং পারিবারিক বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
- অন্যান্য সরকারি সুবিধা: বর্তমানে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া ব্যক্তিরা অন্নপূর্ণা যোজনার আওতাভুক্ত হবেন না।
যে ক্ষেত্রে মিলবে ছাড় (ব্যতিক্রম):
- যাঁরা বর্তমানে দিব্যাঙ্গ ভাতা বা পিএম কিষান (PM-Kisan) যোজনার টাকা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হবেন না।
- গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষেত্রে ৩টির বেশি ঘর থাকলেও আবেদন করা যাবে।
- এমনকি জমির পরিমাণ ৫০ ডেসিমেলের বেশি হলেও এই যোজনার টাকা পাওয়া যাবে।