ভক্ষকই যখন রক্ষক! নিজস্ব ক্যান্টিনেই মেয়াদোত্তীর্ণ খাবার, বেঙ্গালুরুতে অভিযানে পর্দাফাঁস স্বাস্থ্য দপ্তরের

ভক্ষকই যখন রক্ষক! নিজস্ব ক্যান্টিনেই মেয়াদোত্তীর্ণ খাবার, বেঙ্গালুরুতে অভিযানে পর্দাফাঁস স্বাস্থ্য দপ্তরের

বিধানসভা ও স্বাস্থ্য দপ্তরের ক্যান্টিনে আরশোলা-মেয়াদোত্তীর্ণ খাবার! বেঙ্গালুরুতে হানা দিয়ে হতবাক খাদ্য সুরক্ষা বিভাগ

খাস খবর: কর্নাটকে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে ফের মারাত্মক অভিযোগ সামনে এল। বুধবার বেঙ্গালুরুর বিধানসভা এলাকা এবং শহরের একাধিক হোটেল-রেস্তরাঁয় আচমকা অভিযান চালান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। আর তাতেই বেরিয়ে এল এক ছ্যাঁক তুলে দেওয়া ছবি।

বিধায়ক নিবাসে আরশোলার রাজত্ব: ‘লেজিসলেটরস হাউস’-এর ভেতরের মল্লিগে রেস্তরাঁর রান্নাঘরে গিয়ে দেখা যায় চারদিকে ঘুরে বেড়াচ্ছে আরশোলা। দীর্ঘদিন কোনো কীটনাশক স্প্রে (পেস্ট কন্ট্রোল) করা হয়নি সেখানে।

স্বাস্থ্য দপ্তরের ক্যান্টিনেই পচা খাবার: সবচেয়ে বড় চমক দেখা গেল মাগডি রোডের ‘আরোগ্য সৌধ’-এ, যা খোদ স্বাস্থ্য দপ্তরের প্রধান কার্যালয়! সেখানে মেয়াদ ফুরিয়ে যাওয়া ইডলি, সুজি ও নারকেল গুঁড়ো বিক্রি করা হচ্ছিল।

গুড়ামে বেআইনি মাংস ও ভুয়ো লেবেল: খাদ্য সরবরাহকারী এক গুদামে হানা দিয়ে প্রায় ১৪৬ কেজি বেআইনি মুরগির মাংস এবং লাইসেন্স বাতিল হওয়া ৪০ কেজি রসুন বাজেয়াপ্ত করা হয়। চাল ও মশলার প্যাকেটেও ছিল ভুয়ো লেবেল।

খোদ সরকারি দপ্তর ও বিধায়ক নিবাসের ক্যান্টিনেই এমন চূড়ান্ত গাফিলতি দেখে তাজ্জব সাধারণ মানুষ। ঘটনার চরম গাফিলতির দরুন সংশ্লিষ্ট সংস্থা ও হোটেলগুলিকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে এবং কড়া আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে খাদ্য নিরাপত্তা বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *