১৭ আগস্ট থেকেই অন্নপূর্ণার টাকা! ‘ঝাড়াই-বাছাই’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

১৭ আগস্ট থেকেই অন্নপূর্ণার টাকা! ‘ঝাড়াই-বাছাই’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যবাসীকে বড় আশার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ১৭ আগস্ট থেকেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা যোজনার অর্থ। বর্তমানে অন্তিম পর্যায়ের যাচাইকরণ বা ‘ঝাড়াই-বাছাই’-এর কাজ দ্রুত গতিতে চলছে। পূর্বের ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট দিন থেকেই টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই ২৫ থেকে ৬০ বছর বয়সি নারীদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর সেই কথা রেখেই কাজ এগোচ্ছে। হিসাব অনুযায়ী:

  • জুন মাস: প্রায় ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল।
  • জুলাই মাস: উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ কোটি ১৯ লক্ষ।
  • আগস্ট মাস: চলতি মাসে এই সুবিধাভোগীর সংখ্যা আরও বেশ কিছুটা বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী।

পূর্ববর্তী তৃণমূল সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “আগের সরকার ৫০০ টাকা দিতে কত সময় নিয়েছিল মনে আছে? প্রায় ৯ মাস লেগেছিল এবং প্রতি মাসেই ভেরিফিকেশন চলত। কিন্তু আমরা সমস্ত যোগ্য মানুষের হাতেই অন্নপূর্ণার টাকা তুলে দেব।”

তিনি মহিলাদের আস্বস্ত করে জানান যে চিন্তার কোনো কারণ নেই। অর্থ দপ্তর জেলাভিত্তিক টাকা পাঠাবে এবং যাদের ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেছে, তারা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *