২০ অগাস্ট পর্যন্ত দফায় দফায় দুর্যোগ! দক্ষিণ থেকে উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
August 14, 20266:55 pm

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে ২০ অগাস্ট পর্যন্ত রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপটি ঘণ্টায় ১৮ কিমি বেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
- ১৪ অগাস্ট (শুক্রবার): দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি এবং ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
- ১৫ অগাস্ট (শনিবার): স্বাধীনতা দিবসে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ১৬ অগাস্ট (রবিবার): প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
- ১৭ অগাস্ট (সোমবার): পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
- ১৮ – ২০ অগাস্ট: দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
- ১৪ অগাস্ট (শুক্রবার): জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাওয়া বইতে পারে।
- ১৫ অগাস্ট (শনিবার): দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে ভারী বৃষ্টির সতর্কতা।
- ১৬ – ১৭ অগাস্ট: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
- ১৮ – ২০ অগাস্ট: উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজায় থাকবে।