SSKM-এ দ্রুত অস্ত্রোপচারের টোপ! ১৩ হাজার টাকা হাতানো প্রতারক গ্রেপ্তার
August 15, 202611:33 am

SSKM হাসপাতালে দ্রুত পরীক্ষা ও অস্ত্রোপচারের টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অমিত প্রামাণিক নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ। হিঙ্গলগঞ্জের বাসিন্দা অমিত দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে সক্রিয় একটি প্রতারণাচক্রের সাথে যুক্ত।
ঘটনার সূত্রপাত পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা সুমন গিরির অভিযোগের ভিত্তিতে। ইউরোলজি বিভাগের রোগী সুমন গিরির বাবার জরুরি পরীক্ষা-নিরীক্ষা এবং দ্রুত অস্ত্রোপচার করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অমিত। সেই আশ্বাসে বিশ্বাস করে দুই দফায় মোট ১৩,০০০ টাকা তার হাতে তুলে দেন সুমন। টাকা নেওয়ার পরপরই অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দেয়। পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন ভুক্তভোগী পরিবার, যার ভিত্তিতে অভিযান চালিয়ে অমিতকে গ্রেপ্তার করে পুলিশ।